June 26, 2025 admin
রক্ত ক্যান্সার কি? লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা
রক্ত ক্যান্সার বা Blood Cancer একটি মারাত্মক কিন্তু এখন অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য রোগ। এটি মূলত রক্ত, বোন মেরো এবং লিম্ফ্যাটিক সিস্টেমে হয়। সবচেয়ে পরিচিত রক্ত ক্যান্সার হলো লিউকেমিয়া, লিম্ফোমা ও মাইলোমা।
লক্ষণসমূহ:
-
দীর্ঘদিন জ্বর থাকা
-
অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া
-
অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
-
বারবার সংক্রমণ হওয়া
-
অকারণে রক্তপাত বা নীল দাগ
আধুনিক চিকিৎসা:
রক্ত ক্যান্সারে এখন উন্নত পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন রক্ত পরীক্ষা, বোন মেরো পরীক্ষা এবং ফ্লোসাইটোমেট্রির মতো আধুনিক টেস্ট। চিকিৎসার মধ্যে রয়েছে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং প্রয়োজন অনুযায়ী বোন মেরো ট্রান্সপ্লান্ট।
কখন ডাক্তার দেখাবেন:
উপরের লক্ষণগুলো দীর্ঘদিন থাকলে দ্রুত একজন হেমাটোলজিস্টের স্মরণাপন্ন হওয়া উচিত। শুরুতে ধরা পড়লে এই রোগের চিকিৎসা অনেক বেশি সফল হয়।